১১০ কোটিতে চীনের ইন্টারনেট ব্যবহারকারী
চীনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১১০ কোটিতে পৌঁছেছে। চলতি বছর জুনের শেষ নাগাদ এই সংখ্যায় পৌঁছায় দেশটির ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা, যা গত বছর ডিসেম্বরের চেয়ে ৭২ লাখ বেশি। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট।
প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, চীনে বিশ্বের যেকোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। অনলাইনে বিভিন্ন ধরনের বিনোদন বিকল্পের কারণে দেশটিতে তরুণ ও প্রবীণরা ইন্টারনেট ব্যবহার শুরু করেছে।
দেশটির ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার জানিয়েছে, জুনে দেশটির প্রায় ৭৮ শতাংশ নাগরিক ইন্টারনেটে সংযুক্ত ছিলো। সেই সঙ্গে নতুন ইন্টারনেট ব্যবহারকারীদের ৩৭ শতাংশের অধিক শর্টভিডিও নির্ভর অ্যাপগুলোয় আকৃষ্ট হয় বেশি।
ডিবিটেক/বিএমটি







